সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
- আপডেট সময় : ০৬:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট ১৪ ঘণ্টা পর প্রত্যাহার করেছেন মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ।
তিনি বলেন, প্রশাসনের সাথে বৈঠকের পর ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই মুহুর্ত থেকে সিলেটের সব পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এসময় সিলেটের ডেপুটি কমিশনার সারওয়ার আলমের সভাপতিত্বে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় বসেন পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। এর আগে পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
















