সিঙ্গার ইলেকট্রনিক্স কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সাভারে সিঙ্গার ইলেকট্রনিক্স কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৯টার দিকে সিঙ্গার ইলেকট্রনিক্স কারখানার গোডাউনটিতে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রবল বাতাসে আগুনের তীব্রতা বেড়ে গেলে যোগ দেয় আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও ৩টিসহ মোট ৭টি ইউনিট। আগুন জ্বলতে থাকার সময় গোডাউনটিতে কেউ ছিলো না। ফলে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষতির পরিমাণ জানা যায়নি।
























