সিএনজি পাম্পের সংকট নিয়ে জরুরি পদক্ষেপ দাবি জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সারা দেশে সিএনজি পাম্পে চলমান সংকটের দ্রুত সমাধানে সরকারের স্পষ্ট বক্তব্য ও জরুরি পদক্ষেপ দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “সারা দেশে সিএনজি পাম্পগুলোতে অসহনীয় সংকট চলছে। এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য ও উদ্যোগ দেখতে চাই। আশু সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, কোনো গোঁজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না। অতীতে সংকট সৃষ্টি হওয়ার পর জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তেমনটি মোটেই গ্রহণযোগ্য হবে না।”
সিএনজি সংকটের কারণে সাধারণ মানুষ ও পরিবহন খাতের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।






















