সালথায় মৃত্যুর গুজব ছড়িয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ৪ হাজার জনকে আসামি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলায় মৃত্যুর গুজব ছড়িয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ৪ হাজার জনকে আসামি করেছে পুলিশ। সহিংসতায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
উপজেলা পরিষদে তান্ডব চালিয়ে ভাংচুর, আগুন ও লুটপাটের ঘটনায় একটি মামলা হয়েছে। আরো কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার রাতে মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ আরও তিন-চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এসআই মিজানুর রহমান মামলাটি করেন। মৃত্যুর গুজব ছড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, পরিষদ কমপ্লেক্স ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং থানা ঘেরাওসহ ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে।

























