সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে নৌসেনা সদস্যদের প্রতি আহ্বান
- আপডেট সময় : ০২:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে নৌসেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, মানবপাচার ও চোরাচালান রোধসহ জেলেদের নিরাপত্তা বিধানে নৌবাহিনীকে জোরালো ভুমিকা রাখতে হবে।
চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০১৯ আলফা ব্যাচের ৩৬ জন্য ও ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ ৪৪ জন নবীন কর্মকর্তার কমিশন অনুষ্ঠান। শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাহিনীর সুসজ্জিত প্যারেড স্কোয়াড রাষ্ট্রীয় সম্মান জানায় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর তাঁর বক্তব্যে পেশাদার, দক্ষ ও উন্নত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বলেন, নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করছে সরকার।
সমূদ্রসীমা অধিকার আদায়ে পঁচাত্তর পরবর্তি ক্ষমতাসীনদের উদাসীনতার সমালোচনা করেন সরকার প্রধান। দেশের প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে বাহিনীর তরুন সদস্যদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। দেশেই যুদ্ধজাহাজ অচিরেই তৈরি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
























