ভয়াবহ দুর্নীতির নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
সার্চ কমিটির নামে মানুষের সাথে সরকার প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ইসি গঠন করলেই হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ সরকার। সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের লেখা ‘স্মৃতির অ্যালবাম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইলাম আলমগীর।
এতে সমসাময়িক রাজনৈতিক অবস্থা তুলে ধরে তিনি বলেন দেশে ভয়াবহভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং এর নেতৃত্ব দিচ্ছে আওয়ামীলীগ সরকার। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যানসারের মতো।
বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি তৈরি করে জনগণের সঙ্গে ফের প্রতারণা করা হচ্ছে। তিনি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আমানউল্লাহ আমান নিদোলীয় বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এর জন্য গণআন্দোলনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী।





















