সার্চ কমিটি আওয়ামী লীগের খাস কমিটি : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে ঘোষিত সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, এ কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে একান্তভাবে সরকারের আস্থাভাজন। নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। তাই সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। রিজভী বলেন, কতিপয় সুবিধাবাদী, দুর্নীতিবাজ কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা গুম, খুন, অপহরণে জড়াচ্ছে। তারা দেড় হাজার মানুষ গুম করেছে। ক্ষমতাসীন অপশক্তির বিনাভোটে রাষ্ট্রক্ষমতা দখলের পরিণতি মার্কিন নিষেধাজ্ঞা বলেও মন্তব্য বিএনপির এই নেতার।





















