সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৩ হাজারের উপরে এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। এদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী সাতজন।
২৫ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২২১টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৬৮৩টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে নতুন আরও তিন হাজার ৫৬৭ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।






















