০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সারাদেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৫৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব। কোনো কোনো কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ উঠেছে। তবে বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোটগ্রহণ। বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলেও ভোট দিয়েছেন ভোটাররা।

গাজীপুরের ৫টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়ে যায়।

কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, বেলা গড়ানোর সাথে সাথে বিজয়ের দ্বারপ্রান্তে এগুবে দল। দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে একথা বলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। একই আসনে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী শিবগঞ্জ জাল মাছমারি কেন্দ্রে ভোট দেন। জেলার ৫১৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।

পঞ্চগড়ে আটোয়ারীর বামন কুমার রাখাল দেবী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী সারজিস আলম। তেঁতুলিয়ার ফকরুন্নেসা মাদরাসা কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

নীলফামারী পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন সদর আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম। রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেন জামায়াত প্রার্থী আল-ফারুক আব্দুল লতিফ।

কুড়িগ্রামে ৭শ’ ৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওযা যায়নি।

ময়মনসিংহের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রয়েছে ৪০টি স্ট্রাইকিং ফোর্স।

সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রংপুরে ভোটাররা উৎসাহ-উদ্দীপনায় ভোট দিয়েছেন। নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা।

কক্সবাজারে চারটি সংসদীয় আসনে ৫৯৮ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

শেরপুরে তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।

নারায়ণগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। বিশৃঙ্খলা এড়াতে ছিলো সার্বক্ষণিক নজরদারি।

অনিয়মের অভিযোগ করেন নেত্রকোণা-২ আসনের এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠান। নিরাপত্তায় কাজ করেছে আইনশৃংখলা বাহিনী।

জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোটগ্রহণ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সারাদেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬