সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৬৬২ বার পড়া হয়েছে
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৪ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ১৩৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯৮৩টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৮ জন। ফলে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এখন চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৬৬৩ জনসহ সারাদেশে এ পর্যন্ত তিন লাখ ৯৮ হাজার ৬২৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।















