সাভারে জোড়া খুনের প্রধান আসামী শাহাজালাল গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সাভারে জোড়া খুনের প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গেল ১১ জুন সাভারের হেমায়েতপুরের যাদুরচরে নিজ ভাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় নিয়ে স্কুল ছাত্র নাজমুল হোসেন ও তার খালাতো ভাই রায়হান মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃওরা। পরে খবর পেয়ে পুলিশ নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহতদের পরিবার সেই দিনেই সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করলে আজ ভোর রাতে পুলিশ হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আসামী শাহাজালালকে আটক করে।






















