সাতক্ষীরায় জমে উঠেছে ঈদ বাজার
- আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় জমে উঠেছে ঈদ বাজার। ভিড় বাড়ছে বিপণী বিতানগুলোতে। এবার বাজারের অন্যতম আকর্ষণ দেশীয় পোশাক। তবে চড়া দামের অভিযোগ ক্রেতাদের। অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, মার্কেটসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ।
ঈদের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। বর্ণিল ফ্যাশনে নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত সাতক্ষীরার সব বয়সী মানুষ।
দোকানগুলোও সেজেছে বাহারী সাজে। অভিনব নাম ও নকশার বিভিন্ন পোশাক শোভা পাচ্ছে শোরুম গুলোতে। ক্রেতাদের নজর কাড়ছে মনোহরী সব পোষাক। তবে পছন্দের সাথে দামের মিল নেই বলে অভিযোগ তাদের।
তবে লাভের অংক মনমতো হওয়ায় খুশি ব্যবসায়ীরা।
নিরাপত্তার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এই ঈদে নতুন রঙে নিজেকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন নানা শ্রেণী পেশার মানুষ।

























