০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শাহীন গোলদার, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৫৮৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য শ্যামল কুমার মণ্ডল জানান, লুৎফর রহমান অন্যের জমি বর্গা নিয়ে পশ্চিম শ্রীফলকাটি বিলে ধান চাষ করতেন। বুধবার সকালে তিনি ওই জমির ধানবীজতলায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বজ্রপাতে লুৎফর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬