সাংবাদিক হবার যোগ্যতা নির্ধারণে নীতিমালা করা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
সাংবাদিক হবার যোগ্যতা নির্ধারণে নীতিমালা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীর তোপখানা রোডে
প্রেস কাউন্সিল দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, পেশাদার না হয়েও অনেকে সাংবাদিক বলে পরিচয় দেন। সাংবাদিক হওয়ার যোগ্যতা ও যাচাই-বাছাই প্রক্রিয়ার কাজটা সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে একটি ডাটাবেজ তৈরি করা হলে সাংবাদিকতা পেশায় শৃঙ্খলা আসবে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





















