সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হলে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচির ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
আগামী রোববার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হলে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিবে সাংবাদিক সমাজ।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে সংগঠনটির সদস্যরা। এসময় রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি তাঁকে হেনস্তাকারী সরকারি কর্মকর্তাদেরও শাস্তি দাবি করেন সিনিয়র সাংবাদিকরা। সরকারের বিভিন্ন পর্যায়ের উপমন্ত্রী ও নেতাদের ফেসবুকে রোজিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোরও প্রতিবাদ করা হয় এই সমাবেশে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় রোজিনার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিকরা।



















