সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা : টিআইবির গবেষণা
- আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৮৬৮ বার পড়া হয়েছে
২০২১ সালে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেবা খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। শীর্ষ তিনে থাকা অন্য দুটি সংস্থা হলো পাসপোর্ট অধিদফতর ও বিআরটিএ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ… টিআইবি’র গবেষণা প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে। সরকারি-বেসরকারি সেবা খাতে ঘুষ না দিলে ৭২ ভাগ মানুষ সহযোগিতা পায় না। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, সেবা খাতে দুর্নীতিতে কিছুক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এলেও সার্বিক তথ্য উদ্বেগজনক।
বরাবরের মতো এবারো সেবাখাতে দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপ ২০২১ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
প্রতিবেদনে দেখা গেছে, সেবাখাত ১৭ সংস্থার মধ্যে দুর্নীতিগ্রস্ত শীর্ষ খাত আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, এছাড়াও ২য় অবস্থানে পাসপোর্ট, তৃতীয়-বিআরটিএ, চতুর্থ- বিচারিকসেবা, পঞ্চম-স্বাস্থ্যসেবা, আছে স্থানীয় সরকার, ভূমি সেবা, শিক্ষার মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সেবাখাতে দুর্নীতির সার্বিক তথ্য উদ্বেগজনক।
টিআইবি বলছে, দেশের ৭০.৯ শতাংশ মানুষ বিভিন্ন সরকারি ও বেসরকারি খাত বা প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয় । ২০২১ সালের প্রাক্কলিত ঘুষের পরিমাণ ১০ হাজার ৮’শ ত্রিশ কোটি টাকা। যা জিডিপির ০.৪ শতাংশ বা জাতীয় বাজেটের ৫.৯ শতাংশ।
ঘুষ না দিলে ৭২.১ ভাগ মানুষ সেবা পায় না বলেও জানান ড. ইফতেখারুজ্জামান।


















