০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

সরকারের ৬ মাসে সব অপরাধ বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সংঘটিত কোনো অপরাধই বিচারের বাইরে থাকেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধ সংঘটনের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল অবস্থায় ছিল। তবে গত ছয় মাসে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি নিয়ে অপরাধ দমনে কাজ করছে।

তিনি বলেন, রংপুরের ঘটনা থেকে শুরু করে রামিসা হত্যা এবং জাতীয়ভাবে আলোচিত-অনালোচিত সব অপরাধের ক্ষেত্রেই সরকার ব্যবস্থা নিয়েছে। সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাজের চাহিদা অনুযায়ী অনেক ক্ষেত্রে দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে সহযোগিতা করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। তাদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করা হচ্ছে। তবে রাতারাতি বড় ধরনের পরিবর্তন আশা করা বাস্তবসম্মত নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ জন্য জনগণের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে।

এর আগে ঈদ-ই মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়, শান্তি, সাম্য ও শৃঙ্খলার পথে চলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও স্বার্থের দ্বন্দ্ব চলছে। ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা করা গেলে এসব সংকট অনেকটাই দূর করা সম্ভব।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সরকারের ৬ মাসে সব অপরাধ বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬