সরকারকে বিদায় না করে নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না: দুলু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় না করে নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিকেলে রাজশাহী মহানগর বিএনপি’র উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দুলু আরো বলেন, এ সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, হামলা, জেল জুলুম, গুম করে তাদের দমাতে পারবে না। নেতাকর্মীদের সব কিছু উপেক্ষা করে সরকার পতনের আন্দোলনে অংশ নিতে প্রস্তুত থাকার আহবান জানান তিনি। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক ও মহানগর বিএপির সদস্য সচিব মামুন অর রশীদ মামুনসহ অনেকেই।























