সরকার শুধু তার পেটুক বাহিনীর চিন্তা করছে: সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
- আপডেট সময় : ০৯:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। সরকার শুধু তার পেটুক বাহিনীর চিন্তা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির– মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বাদ জুমা, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিতর্ক, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মদের লাইসেন্স দেয়ার প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়। সামর্থ্য না থাকায় বাজার থেকে সাধারণ মানুষ খালি ব্যাগ নিয়ে ফেরত যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয়ের কথা বলে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। কিন্তু বিদেশে কমার পর দেশে আর কমানো হয় না বলেও অভিযোগ করেন তিনি। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে রাজধানীর কাকরাইলের মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি। এ সময় তারা দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।





















