সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে : বিএনপি
- আপডেট সময় : ০৭:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুলত ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে।চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে বিএনপির সমাবেশ প্রতিরোধ করতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে, স্থান পরিবর্তন করে বিকেলে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করছে বিএনপি।
দুপুর ৩ টার পর সমাবেশ শুরু করে বিএনপি। এতে নেতারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন। তারা জানান, সরকারের ইতিহাস বিকৃতির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সুচনা সমাবেশ করছে বিএনপি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা অংশ নিয়েছেন। নেতাদের অভিযোগ, সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুলত ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে। বিএনপির নেতৃত্বে অচিরেই দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এর আগে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে সমাবেশ করতে চাইলে, সকাল থেকে ওই এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেয়। প্রশাসনের অনুরোধে স্থান পরিবর্তন করে বিকেলে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করছে বিএনপি।























