সরকার প্রণোদনা দিলেও নেত্রকোনার অনেক কৃষকই তা পায়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
সরকার প্রণোদনা দিলেও, নেত্রকোনার অনেক কৃষকই তা পায়নি। তবে, হতাশ না হয়ে পুরোদমে আমন আবাদ করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তি নিয়ে কাজ করছে কৃষক। তবে, কৃষকদের প্রণোদনা দেয়া হয়েছে বলে দাবি করছে, কৃষি বিভাগ।
প্রতি বছরের মতো এবারও নেত্রকোনায় পুরোদমে চলছে আমন আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় চাষ নিয়ে এখন ব্যস্ত কৃষক।নিজেদের বীজ দিয়ে তৈরি করেছে বীজতলা। করোনাকালে সরকারি প্রণোদনা এলেও অনেক কৃষক তা পায়নি। এ নিয়ে ক্ষোভ জানায় তারা।স্থানীয় জনপ্রতিনিধির কাছে আইডি কার্ডসহ অন্যান্য কাগজপত্র দিয়েও কৃষি প্রণোদনা পায়নি অনেক কৃষক।
প্রণোদনা দেয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমি আবাদ হবে বলে জানায়, কৃষি বিভাগ।এ বছর জেলায় রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ৩০ হাজার হেক্টর জমি।
























