সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে: নজরুল ইসলাম খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন, বিএনপি নেতা নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। নজরুল ইসলাম বলেন, দেশে অনিয়মতান্ত্রিকভাবে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধন করে সংগঠনটি। এসময় নজরুল ইসলাম খান বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে ক্ষমতা থেকে হটানো হবে। তিনি বলেন, প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। অথচ এর বিরুদ্ধে জনমত তৈরি করতে লিফলেট বিতরণ করতে গেলেও নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি।






















