০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

সময় ও স্মৃতির গল্পে দুই শিল্পীর দ্বৈত চিত্র প্রদর্শনী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৬১৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময়, স্মৃতি, অনুভূতি ও মানবজীবনের নানা অনুষঙ্গ নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুই শিল্পী আফরিনা নাজনীনরজিয়া সুলতানার দ্বৈত চিত্র প্রদর্শনী ‘পেট্রিকোর: ইমপ্রেশনস অব টাইম’

ইজেল আর্ট অ্যান্ড আর্টিস্টস গ্রুপের আয়োজনে এটি সংগঠনটির পঞ্চম প্রদর্শনী এবং প্রথম দ্বৈত প্রদর্শনী। আগামী ১৪ আগস্ট রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রদর্শনী চলবে ১৪ থেকে ২১ আগস্টপর্যন্ত।

প্রদর্শনীতে দুই শিল্পী তাঁদের নিজস্ব শিল্পভাষায় সময়, স্মৃতি, আবেগ ও মানবজীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতির টুকরো, অনুভূতি এবং দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ তাঁদের শিল্পকর্মে ফুটে উঠেছে।

‘এককভাবে একসঙ্গে’ ভাবনাকে কেন্দ্র করে আফরিনা নাজনীন ও রজিয়া সুলতানা তাঁদের স্বতন্ত্র শিল্পযাত্রাকে একত্রিত করেছেন। দুটি ভিন্ন শিল্পীসত্তার এই মিলন প্রদর্শনীতে তৈরি করেছে একটি বিশেষ দৃশ্যসংলাপ।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী কাওসার হাসান টগর ও শিল্পী আবদুল্লাহ আল বাশির

বাংলাদেশের শিল্পাঙ্গনে সৃজনশীল প্রকাশ, শিল্পীদের পারস্পরিক যোগাযোগ এবং অর্থবহ শিল্প-সংলাপের সুযোগ তৈরিতে নিয়মিতভাবে বিভিন্ন প্রদর্শনী ও উদ্যোগ পরিচালনা করে আসছে ইজেল আর্ট অ্যান্ড আর্টিস্টস গ্রুপ। এরই ধারাবাহিকতায় এবারের প্রদর্শনীটি শিল্পপ্রেমীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সময় ও স্মৃতির গল্পে দুই শিল্পীর দ্বৈত চিত্র প্রদর্শনী

আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬