সমন্বয়হীনভাবে কাজের মানসিকতা থেকে বের হয়ে আসতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সমন্বয়হীনভাবে কাজের মানসিকতা থেকে বের হয়ে আসতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রামের উন্নয়ন কাজগুলো প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন বলেও জানান তিনি।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে নগরীর পরিবহন মাস্টার প্লানসহ মেট্রোরেলের সমীক্ষার জন্য প্রিলিমিনারি সার্ভে কাজ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিভিন্ন সেবা সংস্থাগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করার কাজ এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।তথ্যমন্ত্রী আরো বলেন, অতীতে চট্টগ্রামের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীতার অভিযোগ ছিলো। এতে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি পরিলক্ষিত হয়েছে। নগরীর উন্নয়নে সমন্বয়হীনতার মন মানসিকতা থেকে সকলকে বের হয়ে আসতে হবে বলে।





















