১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে সারাদেশে জামায়াতের বিক্ষোভ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১৫৬২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নাশকতা প্রতিহত করতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে দলটির নেতাকর্মীরা এই মিছিল বের করেন। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে। পরে সেটি আবার একই এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন। এছাড়া ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্য স্থানীয় নেতারাও এতে অংশ নেন। এদিকে নাশকতা এড়াতে ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোর থেকেই ৩২ নম্বর সড়কের উভয় প্রান্তে পুলিশের কাঁটাতারের ব্যারিকেড ও বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে পুরো এলাকায় পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে সারাদেশে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬