সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ দেয়ার কোনো নৈতিক অধিকার নেই : জামায়াত আমীর
- আপডেট সময় : ১০:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিগত ফ্যাসিস্ট আমলে যারা খুনের সহযোগী ছিলেন তাদের ভাষণ শুনতে চায় না জামায়াতসহ ১১ দলীয় জোট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউটের পর এমন মন্তব্য করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ দেয়ার কোনো নৈতিক অধিকার নেই বলেও জানান তিনি। জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধসহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
বিকেল ৩টা ৪০ মিনিট। জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ভাষণ দিতে আসেন রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন।
মুহুর্তেই উত্তেজনা ছড়ায় প্রথম অধিবেশনে। রাষ্ট্রপতির ভাষণ বর্জন এবং ওয়াকআউট করে বিরোধী দল জামায়াতসহ ১১ দলীয় জোটের এমপিরা।
এসময় জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। বিভিন্ন স্লোগানও সংসদ সদস্যরা।
জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও, তারা রাষ্ট্রপতিকে সম্মান জানাননি।
ওয়াকআউটের পর প্রতিক্রিয়ায় জামায়াত আমির বলেন, ফ্যাসিস্ট আমলে যারা খুনের সহযোগী ছিলো তাদের ভাষণ শুনতে চায় না জামায়াত।
জামায়াত আমির বলেন, আগামীতে এই সংসদে কোনো অন্যায় মেনে নেবো না ১১ দলীয় জোট।
জনগণের স্বার্থ ও অধিকারের পক্ষে লড়াই করার ঘোষণাও দেন ডা. শফিকুর রহমান।





















