সংসদে আজ এমপিদের প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৮৬২ বার পড়া হয়েছে
সংসদ অধিবেশনে আজ প্রথমবার এমপিদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের একটি নির্দিষ্ট দিন বিশেষ করে বুধবার প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানামন্ত্রীর কার্যসূচির এ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম বারের মতো তাঁর প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। এরআগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নির্দিষ্ট দিনে আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে একজন সংসদ সদস্য এ প্রস্তাব উত্থাপন করেন।
স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।


























