সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের আপিল দায়েরের শেষ সময় আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৭১৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল দায়েরের শেষ সময় আজ। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে এই আপিল আবেদন জমা দিতে পারবেন।
তফসিল অনুযায়ী, দাখিলকৃত আপিলসমূহ আগামী ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি করবে কমিশন। এরপর ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত ৫০টি আসনের বিপরীতে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকায় শেষ পর্যন্ত ভোটগ্রহণের প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

























