১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সংঘর্ষ ও বর্জনের মধ্য দিয়ে চলছে ১৬১টি ইউপি ও ৯ পৌরসভায় ভোট

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • / ১৬১০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংঘর্ষ ও বর্জনের মধ্য দিয়ে চলছে ১৬১টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। ইতিমধ্যে সহিংতায় কক্সবাজার ও বাগেরহাটে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। এদিকে, কেন্দ্র দখল ও ভোটারদের হুমকির অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দু’জনসহ ৭ ইউপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছে।

বাগেরহাটের মোংলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফাতেমা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে গেলে ওই নারীসহ প্রার্থী মতিয়ার মোড়ল, বোরহান শেখ ও ইসরাফিল আহত হন। পরে, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।কক্সবাজারে নির্বাচনী সহিংসতায়ও একজন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ও সন্দ্বীপের ১২টি ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। বিএনপি অংশ না নেয়ায় আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের। বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।কেন্দ্র দখল ও ভোটারদের হুমকির অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই জনসহ ৭ ইউপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছে।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কিছু কিছু জায়গায় ধাওয়া-পাল্টা-ধাওয়া হলেও বড় ধরনের সংঘর্ষ ঘঠেনি।

বিরুপ আবহাওয়ার কারণে যশোরের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে ভোটারের উপস্থিতি কম। এখানে প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে।পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে। ২০১৪ সালে গঠিত এই পৌরসভার প্রথম নির্বাচন অনেকটা উৎসবমুখর পরিবেশেই হচ্ছে।

কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ফেনীর সোনাগাজী পৌরসভায়। বাইরে নিরাপত্তা জোরদার থাকলেও কেন্দ্রের ভেতরে একজনের ভোট অন্যজনে দিচ্ছে বলে অভিযোগ করছেন, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু নাসের।

বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়াই সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়নে টানা বৃষ্টির মধ্যেও ভোট গ্রহন চলছে। এদিকে, গত রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে। প্রতিটি কেন্দ্রেই মহিলা ভোটারের লাইন দীর্ঘ দেখা গেছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংঘর্ষ ও বর্জনের মধ্য দিয়ে চলছে ১৬১টি ইউপি ও ৯ পৌরসভায় ভোট

আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১