শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড
- আপডেট সময় : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো ইংলিশরা।
শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে লঙ্কানরা। উদ্বোধনী জুটিতে করেন ৫৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের চ্যালেঞ্জিং পূঁজি সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৪০ রান করেন পাভান রাথনায়াকে। কামিল মিশারার ব্যাট থেকে আসে ৩৬ রান। পাথুম নিসাঙ্কা ৩৪ ও কুশাল মেন্ডিস করেন ৩২ রান। ইংলিশদের হয়ে একাই দুইটি উইকেট নেন জোফরা আর্চার। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে ইংল্যান্ড। এরপর টম ব্যান্টন অপরাজিত ৫৪, অধিনায়ক হ্যারি ব্রুকের ৩৬ এবং স্যাম কারানের অপরাজিত ২০ রানে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংলিশরা। তাদের ব্যাটে শেষ পর্যন্ত ১৬ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ম্যাচ সেরা হন টম ব্যান্টন।


















