০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের ৬৮ লাখ টাকা ফেরত

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১৬০০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে সাহাব্দীরচর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত ৪ দশমিক ২২৫ কিলোমিটার কাটাখালী খাল পুনঃখনন করা হয়।

প্রকল্পের আওতায় খালের দুই পাশে প্রায় ১ হাজার ৬০০টি গাছ, ১৬০টি রিং কালভার্ট, তিনটি কাঠের সেতু ও তিনটি ইউ-ড্রেন নির্মাণ করা হয়েছে। প্রতিদিন প্রায় ৫৯৫ জন শ্রমিক প্রকল্পে কাজ করেছেন।

গত ১৩ মে কাজ শুরু হয়ে ৩০ জুন নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের খননকাজ শেষ হয়। পরে গত ১৩ আগস্ট অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, খাল পুনঃখননের ফলে কৃষকদের সেচসুবিধা বাড়বে এবং জলাবদ্ধতা কমবে। পাশাপাশি বৃক্ষরোপণের ফলে পরিবেশেও ইতিবাচক প্রভাব পড়বে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, খাল পুনঃখননের সুফল ইতোমধ্যে স্থানীয়রা পেতে শুরু করেছেন। খালে নৌকা চলাচল ও মাছের প্রাপ্যতা বেড়েছে। সরকারি অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়া স্বচ্ছ অর্থ ব্যবস্থাপনার একটি ভালো দৃষ্টান্ত।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের ৬৮ লাখ টাকা ফেরত

আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬