শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পুন:সংস্করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে নেতা-কর্মীদের প্রতি আহবানও জানান আইনমন্ত্রী। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।























