শিক্ষাঙ্গন হবে জ্ঞানের চর্চার স্থান, রক্ত ঝরানোর নয় : জামায়াত আমির
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৯১৪ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, শিক্ষাঙ্গন হবে জ্ঞানের চর্চার স্থান, রক্ত ঝরানোর নয়। যে দলেরই ক্ষতি হোক, তা সমানভাবে বেদনাদায়ক। মানুষ গড়ার আঙ্গিনায় কেউ অমানুষের মত কাজ করবে, এটা মেনে নেয়া হবে না। রাজধানীর মিরপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্য ইতিবাচক দিক। তিনি বলেন, মেধার যথাযথ বিকাশ ঘটলে জাতি আরও এগিয়ে যাবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনীতি নয়, মেধাকে প্রধান্য দিয়েই দেশ পরিচালিত হওয়া উচিত। এটা জুলাই আন্দোলনের অন্যতম দাবিও ছিল। চট্টগ্রামে ২টি ছাত্র সংসগঠনের সহিংসতার ঘটনায় জামায়াতে ইসলামীর আমীর নিন্দা জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকার আহ্বানও জানান তিনি।


























