শাপলাচত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক ডিআইজিকে কারাগারে পাঠানোর নির্দেশ
- আপডেট সময় : ০৮:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২২৫০ বার পড়া হয়েছে
শাপলাচত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৫ এপ্রিল।
২০১৩ সালে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক ডিআইজি জলিল মন্ডলকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
পরে এ বিষয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এসময় চিফ প্রসিকিউটর আরো বলেন, শাপলা চত্বর হত্যা মামলায় যেই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেয়া হবে না।
তিনি আরো জানান, ওয়ান ইলেভেনের সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে। আরো বলেন অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে।






















