লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ভয়াবহ হামলা
- আপডেট সময় : ০৪:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক দিনের মাথায় লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং একজন ক্যাপ্টেনসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই হামলাকে লেবাননের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলের খারদালি–নাবাতিয়েহ সড়কে একটি সামরিক যানে ইচ্ছাকৃতভাবে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা ও ক্যাপ্টেন এলি খুরিসহ তিন সেনাসদস্য। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম একে একটি জঘন্য অপরাধ বলে বর্ণনা করেছেন। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, ঘটনাটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে ঘটেছে এবং এর তদন্ত চলছে। এই হামলার তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ এবং ইরান। অন্যদিকে, লেবানন পরিস্থিতি ও মধ্যস্থতা নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রুডল্ফ হায়কাল।


























