লালখান বাজার ওয়ার্ডে ফ্যামেলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে টিসিবি পণ্যের ফ্যামেলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ করেছে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এ অভিযোগ করে। তাদের দাবি, লাল খান বাজার এলাকার কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল নিজের লোকদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে দুর্নীতি করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলাসহ নিজের ক্যাডার বাহিনী দিয়ে হয়রানি করেছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বিষয়টি নিয়ে নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ করেও, কোন লাভ হচ্ছে না বলে জানায় আয়োজকরা।























