০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

লকডাউনের প্রভাব পড়েছে পুরান ঢাকার ইফতারি বাজারেও

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • / ১৭০৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লকডাউনের প্রভাব পড়েছে রাজধানীর পুরান ঢাকার ইফতারি বাজারেও। করোনার আগে রমজান মাসজুড়ে যেখানে মানুষের পদচারণায় মুখর থাকার কথা সেই চকবাজার শাহি মসজিদ রোড অনেকটাই ক্রেতাশূন্য। হাতেগোনা কয়েকটি স্থায়ী দোকান ছাড়া সড়কে নেই, তেমন কোনো ঐতিহ্যবাহী ইফতারসামগ্রী। অন্যান্য বছরের ন্যায় পছন্দের ইফতার সামগ্রী না পেয়ে হতাশ অনেকে। প্রত্যাশিত বিক্রি না হওয়ায় ক্ষোভের কথা জানান বিক্রেতারাও।

করোনার আগের বছরগুলোতে রমজান মাসে দুপুরের পর থেকে পুরান ঢাকার চকবাজারের শাহি মসজিদ রোডে ঐতিহ্যবাহী সব ইফতারির পসরা সাজিয়ে বসতেন দোকানীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকার বাসিন্দারাসহ নগরীর নানা প্রান্তের মানুষ ইফতারসামগ্রী কেনার জন্য ভিড় করতেন সেখানে।

এবছর ভিন্ন চিত্র সেই একই সড়কে, জুম্মার নামাজের পর মুসল্লীদের পদচারনা থাকলে ক্রেতা সমাগম ছিলো খুবই কম। লোকসানের ঝুঁকি থাকলেও স্থায়ী দোকানিরা এবারও পসরা সাজিয়েছেন বেশকিছু ইফতার সামগ্রীর। বিখ্যাত শাহি জিলাপি, শাহি পরাটা, সুতি কাবাবসহ বাহারী কিছু সামগ্রীর দেখা মিললেও উপস্থিতি ছিলো না ঐতিহ্যবাহী সামগ্রীগুলোর।

লকডাউন ও আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা আর প্রত্যাশিত ক্রেতা না থাকায় ইফতারসামগ্রীর তেমন আয়োজন করা হয়নি বলে জানান বিক্রেতারা। লকডাউনের কারণে বাইরে ফুটপাতে বসতে না দেয়ায় স্থায়ী কয়েকটি দোকানই ছিলো ক্রেতাদের ভরসা। তবে ইফতারসামগ্রীর চিরচেনা দোকানগুলো না পেয়ে আক্ষেপের কথা জানান অনেকেই। আগামী বছর পুরোনো রূপে ফিরবে চকবাজারের শাহি মসজিদ সড়কটি। আবারও ঢল নামবে মানুষের, ফিরে আসবে স্বাভাবিক জীবন, এমনই প্রত্যাশা সবার।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউনের প্রভাব পড়েছে পুরান ঢাকার ইফতারি বাজারেও

আপডেট সময় : ০৭:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১