রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৭০৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।
গেলরাতে রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায় ঐ সীমান্ত দিয়ে রাতে ১০/১২ জনের একটি দল সীমান্তে মাদক পাচারের উদ্দ্যেশ্যে জড়ো হয়। এসময় তারা কাটাতার এর কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে শাহীনুর রহমান ফকির চাঁদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে আহত ফকির চাঁদকে তাদের সঙ্গীয় লোকজন রৌমারী হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেম এর পুত্র। এ ঘটনায় ৩৫ বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আউয়াল জানান, সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হবে।



















