কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ৫ রোহিঙ্গা নিহত হয়েছে। প্রাথমিক তথ্যে নিহতরা আরসার সদস্য বলে ধারণা করছে পুলিশ। ভোর সাড়ে ৬টার দিকে বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের পর স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের ধরতে বিশেষ অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে পুলিশের নজরদারী।
হঠাৎ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮’এ গোলাগুলির শব্দ পায় স্থানীয়রা। ছড়িয়ে পড়ে আতংক। খবর আসে, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এপিবিএন ৮’এর অধিনায়ক আমির জাফর জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
উখিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন, ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা আনোয়ার হোসেন, মোহাম্মদ হামীম, ক্যাম্প-১৩’র নুরুল আমিন ও ক্যাম্প-১০’এর মো. নজিমুল্লাহ। আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ি, গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে এই নিয়ে ৩২টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
গুরুত্বপূর্ণ লিংক সমুহ
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345