রোববার ‘একুশে পদক-২০২২’ প্রদান অনুষ্ঠান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
রোববার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীত ব্যক্তিদের ‘একুশে পদক-২০২২’ প্রদান করা হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করে হয় একুশে পদকে। চলতি বছর একুশে পদক পাচ্ছেন ২৪ জন বিশিষ্ট নাগরিক। গত ৩ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।





















