রূপগঞ্জে ইউনাইটেড লেদার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড লেদার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুপুরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, তিনতলা ভবনটির দোতলায় আগুনের সূত্রপাত হয়। লেদার কারখানায় ব্যবহৃত কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এর আগে গত ৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেডের ৬তলা কারখানা ভবনে আগ্নিকাণ্ডে ৫২ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।























