রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির পক্ষ থেকে তার মনোনয়নের বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে তোড়জোড় শুরু হয়। তার পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
এখন পর্যন্ত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুলের মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


























