১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাশিয়ার ওপর যথেষ্ট চাপ দিচ্ছে না ওয়াশিংটন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, ওয়াশিংটনের মনোযোগ এখন মধ্যপ্রাচ্যের দিকে বেশি থাকায় ইউক্রেন প্রয়োজনীয় সামরিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহে বিলম্বের কারণে ইউক্রেনীয়দের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। কিয়েভের কেন্দ্রস্থলে নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের একটি পোস্টে পুতিনকে আলিঙ্গন করতে এবং তাঁকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করতে দেখা যায়। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘অবশ্যই, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়। তবে ব্যাপারটি অদ্ভুত।’

পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তিনি একজন আগ্রাসী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না। কোনোভাবেই না।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার বিষয়টির সঙ্গে এর তুলনা করেন তিনি।

রাশিয়ার ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন

২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছেন জেলেনস্কি।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির জন্য কাজ করছেন যুক্তরাষ্ট্রের দুই দূত। তবে আলোচনায় রাশিয়ার অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ইউক্রেনের স্বার্থ তুলনামূলকভাবে কম প্রতিফলিত হচ্ছে বলে অভিযোগ কিয়েভের।

চলতি মাসের শুরুতে আবুধাবিতে সর্বশেষ দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানছি, সমস্যা ততই বাড়ছে।’ আগামী ডিসেম্বরে আবারও আলোচনা শুরুর কথা রয়েছে।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে তিনি রাশিয়াকে ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনাও ‘প্রবল’ বলে মন্তব্য করেন তিনি।

তবে রাশিয়ার প্রকাশ্য বক্তব্যে আলোচনার বিভিন্ন বিষয়ে আগের কঠোর অবস্থান বজায় রাখার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, রাশিয়ার ওপর কার্যকর চাপ প্রয়োগে সক্ষম প্রকৃত ও সহায়ক মিত্রদের পাশে প্রয়োজন কিয়েভের। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

জেলেনস্কি বলেন, ‘আগ্রাসীর সঙ্গে যখন আপনি অতিরিক্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, তখন এর অর্থ দাঁড়ায়, আপনি একই সঙ্গে ভুক্তভোগী ও আগ্রাসী—দুই পক্ষকেই সমর্থন করছেন। এটি সঠিক নয়।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, শান্তিচুক্তির জটিল প্রক্রিয়ায় দুই পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই তারা নিরপেক্ষ অবস্থান নিয়েছে।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকটে ইউক্রেন

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি রাশিয়ার অব্যাহত বিমান হামলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। রুশ বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাচ্ছে। পাশাপাশি জেট ইঞ্জিনচালিত ড্রোন দিয়ে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে আঘাত হানছে।

জেলেনস্কি জানান, রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি এখনো অত্যন্ত বেশি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তাঁর।

জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দিয়েছে এবং সেখানে আরও বেশি সহায়তা করছে—এটা দুঃখজনক। এ নিয়ে আমাদের বড় ধরনের প্রশ্ন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের ঘাটতি মানে মানুষের জীবনের ঝুঁকি।’

এ ছাড়া ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার সীমিত থাকার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

বিবিসিকে ইউক্রেনের ড্রোন পরিচালনাকারী সামরিক ইউনিটগুলো জানিয়েছে, স্টারলিংকের সীমাবদ্ধতার কারণে তাদের ইন্টারসেপ্টর ড্রোনের কার্যকারিতা ব্যাহত হচ্ছে। ফলে রাশিয়ার শাহেদ ড্রোন প্রতিহত করাও কঠিন হয়ে পড়ছে।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, প্রযুক্তিগতভাবে সিদ্ধান্তটি স্পেসএক্সের হলেও রাজনৈতিকভাবে এর পেছনে কার সিদ্ধান্ত রয়েছে, তা তিনি জানেন না।

কঠিন শীতের মুখে ইউক্রেন

এদিকে রাশিয়ার বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলাও বেড়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে তেল শোধনাগার এবং অস্ত্র ও জ্বালানি পরিবহনকারী জাহাজ।

সম্প্রতি পূর্ব লিবিয়ায় নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তবে ওই হামলার পক্ষে অবস্থান নিয়েছেন জেলেনস্কি। রুশ যুদ্ধজাহাজ ‘মেরকুরি’কে তিনি ‘সম্পূর্ণ ন্যায্য লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করেন। যদিও এ ধরনের হামলা বিপজ্জনক বলে স্বীকার করেছেন তিনি।

অন্যদিকে সামনে কঠিন শীত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। সাম্প্রতিক সময়ে কিয়েভের দিনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলোতে রুশ হামলা বেড়েছে। এসব হামলার মাধ্যমে রাজধানীর যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার চেষ্টা করছে মস্কো বলে আশঙ্কা করা হচ্ছে।

রুশ হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিবহন ও সরবরাহব্যবস্থায় সংকটের কারণে ব্যবসা পরিচালনার ব্যয়ও বেড়েছে। শীত শুরুর আগেই অনেক বাসিন্দা কিয়েভ ছেড়ে চলে গেছেন এবং বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

এ পরিস্থিতিতেও রাজধানী রক্ষায় দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘রাশিয়া চায় আমরা পালিয়ে যাই, অবশ্যই। মানুষ চাইলে চলে যেতে পারে। কিন্তু আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষার চেষ্টা করব। আমাদের রাজধানী প্রয়োজন। রাজধানী ছাড়া কোনো দেশ থাকে না।’

সূত্র: বিবিসি

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাশিয়ার ওপর যথেষ্ট চাপ দিচ্ছে না ওয়াশিংটন: জেলেনস্কি

আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬