রাতে নিজ নিজ লিগে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
রাতে নিজ নিজ লিগে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। স্প্যানিশ লা লিগায় রাত ১টায় গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। একই সময় ফ্রেঞ্চ লিগে মন্টপেলিয়েরের মুখোমুখি হবে পিএসজি।
চলতি মৌসুমে অপ্রতিরোধ্য প্যারিসিয়ানরা। আসরে এখনও হারের মুখ দেখেনি দলটি। সাত ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। টানা জয়ে মন্টপেলিয়েরের বিপক্ষে আত্মবিশ্বাসীয় পচেত্তিনোর দল। তবে, ইনজুরিতে চিন্তিত পিএসজি কোচ। ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা হয়নি লিওনেল মেসির। এ ম্যাচেও এলএমথার্টির সার্ভিস পাবে না দলটি। যদিও নেইমার-এমবাপ্পেরা থাকবেন শুরু একাদশে। দু’দলের মুখোমুখি দেখায় এগিয়ে পিএসজি। প্রতিপক্ষের ৫ জয়ের বিপরীতে ১৫ জয় পচেত্তিনো দলের। তাই এগিয়ে থেকেই মন্টপেলিয়েরের মুখোমুখি হবে পিএসজি।





















