রাতে আফ্রিকা নেশন্স কাপের প্রথম সেমিফাইনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
রাতে আফ্রিকা নেশন্স কাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হবে সেনেগাল ও বুরকিনা ফাসো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
শেষ আসরের রানার-আপ সেনেগাল শুরু থেকেই টুর্নামেন্ট ফেভারিট। তবে শুরুটা খুব ভাল করতে পারেনি সাদিও মানেরা। গ্রুপ পর্বে জয় মাত্র এক ম্যাচে। তবে, শেষ ষোল আর কোয়ার্টার ফাইনালের দাপুটে জয় আত্মবিশ্বাস যোগাবে লায়ন্সদের। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ১০ জনের দল নিয়েও তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে দারুন উজ্জীবিত বুরিকানা ফাসো। দুই দলের পরিসংখানে অনেক এগিয়ে সেনেগাল। দুই দলের ৫ দেখায় অপারাজেয় সেনেগাল, ৩ ম্যাচে জয় আর বাকি ২টি ম্যাচ ড্র।






















