রাজশাহীতে আজ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
রাজশাহীতে আজ অনুষ্ঠিত হবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে দুপুর ২টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে সমাবেশের মঞ্চ প্রস্তুতের কাজও শেষ করেছেন স্থানীয় ১১দল নেতাকর্মীরা । ১১ দলের নেতারা জানান, সমাবেশে রাজশাহী বিভাগের ৮ জেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ এক লাখের বেশি জনসমাগম হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জোটের অন্যান্য দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন এই সমাবেশে। এদিকে সমাবেশকে ঘিরে নগরীর প্রবশদারসহ গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।


























