রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
আয় ও ব্যয় সমান ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।
দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত জরুরী সাধারণ সভায় এই বাজেট অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় জানানো হয়, গেল বছর প্রধানমন্ত্রী একনেক সভায় ২ হাজার ৯শ’ ৩১ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা ব্যয় সাপেক্ষে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দিয়েছে। তবে মহামারির মধ্যেও সড়ক, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টাও অব্যাহত আছে।






















