রাজশাহী, ময়মনসিংহ ও নাটোরে বিভিন্ন দাবিতে প্রতিবাদ সভা ও মানবন্ধন
- আপডেট সময় : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রাজশাহী, ময়মনসিংহ ও নাটোরে বিভিন্ন দাবিতে প্রতিবাদ সভা ও মানবন্ধন হয়েছে।
সেশনজটমুক্ত শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীরা। সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসুচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা জানান, বন্ড সাইন করে শিক্ষার্থীরা কোনোভাবেই স্বাস্থ্যঝুঁকি নিতে রাজি নয়। তাই করোনা মহামারির সেকেন্ড ওয়েভের সময় পেশাগত পরীক্ষা না নেয়ার দাবি জানায় তারা।
চিকিৎসার নামে শিশু আরিফুলের গলা কেটে ফেলায় নাটোর সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রাসেলের চাকুরীচ্যুতিসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী।
ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ কমিটিতে জামাত ও বিএনপির ১০ নেতাকে পদ দেয়ার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করেছে স্থানীয় নেতাকর্মীরা।
রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তের দাবিতে নওগাঁয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন করেছে ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩’। দুপুরে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে এ মানবন্ধন করেন তারা।
এদিকে, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গ্রহণের দাবিতে সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।























