রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবা সহ তিন আসামী গ্রেপ্তার- ৯০ লক্ষ টাকার ইয়াবা জব্দ
- আপডেট সময় : ০৬:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৩০ হাজার পিস ইয়াবা সহ তিন জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান।সোমবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পাড়া এলাকা থেকে ঝুট বোঝাই একটি ট্রাক আটক করা হয়। আটকের পর ট্রাকটি তল্লাশি করা হয়। এসময় ট্রাকে থাকা তিনজন দৌরে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে ট্রাকে ইয়াবা আছে বলে স্বীকার করে। পরে ট্রাক থেকে ৩০ হাজার পিছ ইয়াবা সহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় ঝুট বোঝাই ১২ টনের ট্রাক জব্দ ও দুটি স্মার্ট ফোন,একটি বাটন ফোন উদ্ধার করা হয়।প্রেস ব্রিফিং শেষে আসামীদের গোয়ালন্দ ঘাট থানায় মামলার প্রক্রিয়া সম্পন্ন করতে থানায় পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন তাপস কুমার পাল, অতিরক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মো. সামসুল হক, রাজবাড়ী গোয়ালন্দ পুলিশ অফিসার ইনচার্য মো. মফিজুল ইসলাম,গোয়ােন্দ থানার অফিসার ইনচার্য মো. শফিকুল ইসলাম।
























