রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট
- আপডেট সময় : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
গরমের প্রকোপ বাড়তে না বাড়তেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। কোথাও কোথাও নগদ টাকাতেও মিলছে না ওয়াসার পানিবাহী ট্যাংকার। এমন পরিস্থিতিতে চরম বিপাকে জীবন-যাপন করছে অনেক নগরবাসী। এ নিয়ে অভিযোগ জানালেও, নিশ্চুপ ওয়াসা।
ট্যাপে পানি নেই। ঘন্টার পর ঘন্টা বৈদ্যুতিক মোটর চালালেও নেই পানির হদিস। আর তাই জীবন বাচাতে এভাবেই পানি সংরক্ষণ করে আসছে রাজধানীর ভাটারার খিলবাড়ীরটেক এলাকার কয়েকশো পরিবার।
পানি সংকটের এমন চিত্র ঢাকার মিরপুর, উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ বেশ কিছু এলাকায়।
ভুক্তভোগীদের অভিযোগ পানি সংকটের এই সুযোগকে পুজি করে গড়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। বেশি দামে পানি বিক্রির অভিযোগ উঠেছে ওয়াসার মডস সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
এসব বিষয়ে সংশ্লিষ্ট জোন কর্মকর্তার বক্তব্য জানতে চাইলে, ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তিনি।
পানি সংকটের কথা স্বীকার করলেও, দোষ চাপান গ্রাহকদের ওপর।
রমজান মাসের আগে, পানির সংকট দূর না হলে, নগরবাসীকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।























